শুরুর কথা…

প্রযুক্তির খুঁটিনাটি খুব ভালো লাগে। বিশেষ করে ইন্টারনেটের খুঁটিনাটি। কোনকিছু জানতে হলে প্রথমে অবশ্যই গুগল মামার সাহায্য নিই। কথায় আছে— ‘মামার বাড়ির আবদার।’ ঠিক এরকমই মামার বাড়ির আবদার এর মত গুগল মামা আমাদের জানতে চাওয়া খুঁটিনাটি চাহিদাসহ প্রায় সব কিছুই মিটিয়ে দেয়। কি এক জাদুকরী জিনিস!

যাক আসল কথায় আসি। জাদুকর গুগল মামার কাছে কোনকিছু জানতে চাওয়া হলে সর্বপ্রথম আমাদের চোখের সামনে যে সাহায্যকারী মামাকে তুলে ধরে তা হলো উইকিপিডিয়া। গুগল মামা সবার আগে এই বিশ্বস্ত মামাকে খুঁজতে থাকে এবং যদি পেয়ে যায় তাহলে সবার উপরে তুলে ধরে বিশ্বস্ত উইকিপিডিয়া মামাকে। কথা আর বেশি না বলি।

বলছি জিমি ওয়েলস–এর অলাভজনক প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশনের উইকিপিডিয়ার কথা। আমার ইন্টারনেটের খুঁটিনাটি এই উইকিপিডিয়ার হাত ধরে। উইকিপিডিয়া সম্পূর্ণ বিনামূল্যের একটি সর্ববৃহৎ অনলাইন বিশ্বকোষ।
উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, কিন্তু এই বিশ্বকোষ কিভাবে ইন্টারনেটের খুঁটিনাটির চাহিদা মেটায়?
আগে আসি উইকিপিডিয়ার বর্ণনায়। উইকিপিডিয়া যে কেউই সম্পাদনা করতে পারে তার জন্য বিশেষ কোনো যোগ্যতা লাগেনা। একটু দৃঢ় মনোবল থাকলেই হল। স্বেচ্ছাসেবীরা বিশ্বব্যাপী সম্মিলিতভাবে ৩০১টি ভাষার উইকিপিডিয়ায় প্রায় ৪০ মিলিয়ন নিবন্ধ রচনা করেছেন, যার মধ্যে শুধু ইংরেজি ভাষার উইকিপিডিয়ায় রয়েছে ৫৮ লক্ষের অধিক নিবন্ধ। প্রতিনিয়ত অসংখ্য স্বেচ্ছাসেবীরা উইকিপিডিয়ার কাজে নিয়োজিত আছেন। কোনো প্রকার অর্থের প্রভাব নেই এখানে। কি আজব জিনিস!
এত এত স্বেচ্ছাসেবীর বড় একটা প্ল্যাটফর্মের বড় একটা উদাহরণ হচ্ছে এই উইকিপিডিয়া। ইন্টারনেটের সর্ববৃহৎ এবং সর্বাধিক জনপ্রিয় সাধারণ তথ্যসূত্রের ঘাটতি পূরণ করে থাকে। যাই হোক উইকিপিডিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নিন এখানে। ফিরে আসি মূল কথায়— উইকিপিডিয়ার নিবন্ধের গঠন ও অবকাঠামো আমাকে মুগ্ধ করেছে। নির্ভরযোগ্য তথ্যসূত্রসহ সাজানো নিবন্ধ আরো বেশি অবাক করে তুলে। আর এসব চমকপ্রদ নিবন্ধ কিভাবে তৈরি করা হয় তার খুঁটিনাটি দেখতে শুরু করলাম। খোলা হয়ে গেল একটি উইকিপিডিয়া একাউন্ট। সম্পাদনার কাজও শুরু হয়ে গেল। তার পাশাপাশি খুঁটিনাটিও শুরু হয়ে গেল। উইকিপিডিয়ায় সম্পাদনা করতে হলে বিশেষ কিছু কোডের প্রয়োজন হয়। আর প্রতিটি নিবন্ধের অভ্যন্তরে লুকিয়ে থাকে মজাদার কোড। এসব মজাদার কোড নিয়ে সম্পাদনা করতে করতে বেশ কয়েকটি নিবন্ধও তৈরি করে ফেললাম। পাশাপাশি ইংরেজি উইকিপিডিয়াতেও। নিজেকে প্রায় অনেকটা লেখকের মত মনে হয়। আর এজন্যেই পাশাপাশি তৈরি হয়ে গেল ওয়ার্ডপ্রেসের এই ব্লগসাইট। লেখালেখির মন ধরলেই প্রয়োগ করব এই ওয়ার্ডপ্রেস মামাকে। এভাবেই শুরু হল লেখালেখির জীবন। আমৃত্যু লিখে যাব ইনশাআল্লাহ…

First Article of ImranAvenger ImranAvenger