আপনি WhatsApp-এ যেসব ফিচার পছন্দ করেন তার সবই এবার আরও বড় স্ক্রিনে iPad-এর জন্য WhatsApp-এ আনা হয়েছে, তাই বন্ধুবান্ধব ও পরিবারের লোকজনের সাথে যোগাযোগ রাখা এবং একসাথে কাজ করা আরও সহজ হয়ে গেছে।
সমস্ত ডিভাইস জুড়ে ব্যক্তিগত থাকে:
iPad অ্যাপের মাধ্যমে আপনি নিজের যে কোনো ডিভাইস থেকে নির্ভরযোগ্য, নিরাপদ উপায়ে WhatsApp অ্যাক্সেস করতে পারবেন। আগের মতোই, আপনার ব্যক্তিগত মেসেজ এবং কল এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকে অর্থাৎ যাদের সাথে চ্যাট করছেন তারা ছাড়া অন্য কেউ, এমনকি WhatsApp-ও সেগুলো পড়তে, শুনতে, বা শেয়ার করতে পারে না।
কানেক্ট করুন ও একসাথে কাজ করুন:
- আপনার পরিচিতি ও বিজনেসের সাথে চ্যাট করা চালিয়ে যান
- কল লিঙ্কের মাধ্যমে আমন্ত্রণ জানানোর পাশাপাশি সর্বাধিক ৩২ জন লোকের সাথে ভয়েস কল করুন
- কোনও কলে থাকাকালীন নিজের স্ক্রিন শেয়ার করুন
- ডকুমেন্ট, ফটো ও ভিডিও পাঠান ও গ্রহণ করুন
- নির্দিষ্ট চ্যাট লক করুন যাতে অন্য কেউ যিনি আপনার iPad ব্যবহার করেন সেগুলো দেখতে না পান
- সরাসরি আপনার চ্যাটে ইভেন্ট ও জনমত তৈরি করুন
বিশেষভাবে iPad-এর জন্য তৈরি
- Stage Manager, Splitview ও Slide Over-এর মতো বিভিন্ন iPad iOS-এর ফিচারের সুবিধা নিন, যাতে একসঙ্গে একাধিক অ্যাপ দেখতে পারেন
- বাহ্যিক কীবোর্ড এবং Apple Pencil ব্যবহার করুন